মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
আন্তর্জাতিক

ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প

ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাত ‘খুব দ্রুতই’ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উদ্বোধন উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, ইরান বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘খুব বাজে অবস্থায়’ রয়েছে। একই সঙ্গে তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংঘাত খুব শিগগিরই শেষ হয়ে যাবে এবং ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ শেষ হওয়ার পর তেলের দামও আবার দ্রুত কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগের পর্যায়ের মতোই তেলের দাম কমে আসবে।

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান থেকেও কঠোর মন্তব্য এসেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শেষ পর্যন্ত অঞ্চলটি ছেড়ে যেতে হবে, কিন্তু ইরান তার নিজ ভূখণ্ডেই থাকবে।

এক বিবৃতিতে আজিজি বলেন, যুক্তরাষ্ট্র একসময় এই অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে এবং তাদের মিত্র ইসরায়েল সরকারের সময়ও শেষের দিকে। তার দাবি, শেষ পর্যন্ত এ অঞ্চলে ইরান ও প্রতিবেশী দেশগুলোর জনগণই থাকবে। আর সেই সময়টি ওয়াশিংটন ও তার সহযোগীদের জন্য চরম অনুশোচনার হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।