মূল কন্টেন্টে যান
সোমবার, ১৫ জুন ২০২৬ · নিউইয়র্ক
আন্তর্জাতিক

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন-গভির

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’ তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়।

ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।

আজ সোমবার সকালে এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল বাধ্য নয়।

তিনি বলেন, ‘এই চুক্তিতে আমরা অংশীদার নই, কারণ এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আমাদের যোদ্ধারা লেবাননে যেকোনো এলাকা দখল করেছে, সেখান থেকে সরে যাওয়া উচিত নয়।

তিনি আরো বলেন, ‘যে চুক্তি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না, আমরা তার অংশ নই এবং তা আমাদের ওপর কোনোভাবেই বাধ্যতামূলক নয়। হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল করার চেয়ে কম কিছুতে আমরা আপস করব না। আমাদের যোদ্ধারা যে এলাকা দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে আমরা পিছু হটব না।’

তিনি আরো বলেন, ‘উত্তরের বসতিগুলোর কাছে আবার হাজার হাজার সন্ত্রাসী অবস্থান নেবে, এমন পরিস্থিতিতে আমরা ফিরব না। ইসরায়েলের দিকে গুলি ছোড়া হলে আমরা নীরব থাকব না।

সোমবার সকালে এক্স-এ আরো কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা নিজেদের অবস্থান জানান। তাদের মধ্যে বিরোধী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।

তিনি বলেন, নেতানিয়াহু এমন একটি চুক্তিতে আত্মসমর্পণ করেছেন, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। গোলানের অভিযোগ, ইসরায়েলের সামরিক সাফল্য, যা পাইলট ও সেনাদের সাহস ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, তা যখন মুছে ফেলা হচ্ছে, তখন নেতানিয়াহু নীরব ছিলেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।