মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
বিনোদন

কানাডায় সেরা অভিনেত্রী তুষি, রইদ জিতেছে তিন পুরস্কার

কানাডায় সেরা অভিনেত্রী তুষি, রইদ জিতেছে তিন পুরস্কার
কানাডায় সেরা অভিনেত্রী তুষি, রইদ জিতেছে তিন পুরস্কার

কানাডার ১২তম মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের সিনেমা ‘রইদ’ তিনটি পুরস্কার জিতেছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। ‘রইদ’ আরও জিতেছে সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীত পুরস্কার।

‘রইদ’ সিনেমার চিত্রগ্রহণের জন্য জোহায়ের মুসাভির জ্যোতি এবং সংগীতের জন্য রাশেদ শরীফ শোয়াইব পুরস্কার পেয়েছেন।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

এর আগে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নেয় সিনেমাটি। এছাড়া অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করার জন্যও নির্বাচিত হয়েছে ‘রইদ’।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।