মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
কমিউনিটি

জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আর নেই

জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আর নেই
জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আর নেই

জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬টায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত দুই-তিন দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উত্তরা ১৩ নম্বর সেক্টরের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্টে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম আলতাফ হোসেন তৎকালীন ‘নতুন বাংলা ছাত্র সমাজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণ দল ও সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আবদুন নুর বড়ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক আলেফ বারী টুটুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।