মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ · নিউইয়র্ক
খেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী টেস্ট দল

টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। ঘরের মাঠের ২ টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ১৩ সদস্যের টেস্ট দলে ফিরছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

চোট কাটিয়ে কামিন্স-হ্যাজলউড ফেরায় দেখা যাবে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীকে। অন্যজন হচ্ছেন মিচেল স্টার্ক। অ্যাকিলিসের চোটের কারণে এত দিন মাঠের বাইরে ছিলেন ৩৫ বছর বয়সী হ্যাজলউড।

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছেন অফস্পিনার লায়ন।

তারা ফেরায় সর্বশেষ সিরিজে খেলা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট বাদ পড়েছেন। ব্যাটিংয়ে নিয়মিতরাই থাকছেন। ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন অ্যাশেজে অভিষিক্ত হওয়া জ্যাক ওয়েদারাল্ড।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া দুই টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইয়ে। সিরিজটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইন টেস্ট দিয়ে। অন্যদিকে ম্যাকাইয়ে টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড—

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।