মূল কন্টেন্টে যান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ · নিউইয়র্ক
বিনোদন

বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়

বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়

বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। বিয়ের প্রায় আড়াই বছর পর সোমবার দুপুরে পুত্রসন্তান জন্ম দিয়েছেন অনুপমের স্ত্রী গায়িকা প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অনুপম নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনুপম লিখেছেন, ‘শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’ একই সঙ্গে তাঁদের পরিবারে নতুন অতিথির আগমনের খবর জানান তিনি। পোস্টটি প্রকাশের পর থেকেই অনুপম ও প্রস্মিতাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।

নতুন অতিথি আসার আনন্দে ভীষণ উচ্ছ্বসিত অনুপম। তিনি জানান, মা-ছেলে দুজনেই ভালো আছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপম রায়ের বিচ্ছেদ ঘটে। তারপর ২০২৪ সালের মার্চে গায়িকা প্রস্মিতা পালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি। এবার প্রথম বাবা-মা হলেন এই তারকা দম্পতি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।