মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
বাংলাদেশ

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুরকে বদলি

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুরকে বদলি

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান ড. মো. জিল্‌লুর রহমান। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।