মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
খেলা

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প!

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প!

এশিয়া কাপে আরেকটি ব্যর্থতার পর বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আসছে। বিসিবির সূত্রে জানা গেছে, নারী দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন ডেভিড হেম্প। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

এশিয়া কাপের এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারের ব্যর্থতা দেখা গেছে। টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফও সমালোচনার মুখে পড়েন। এরপরই কোচিং স্টাফে পরিবর্তনের আভাস মিলেছিল।

চলতি মাসে একই দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে নারী দল। এরপর নতুন প্রধান কোচ দায়িত্ব নেবেন। প্রাথমিকভাবে জানা গেছে, বিসিবির সঙ্গে হেম্পের দুই বছরের চুক্তি হতে পারে। আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

ডেভিড হেম্প এর আগে বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছেন। এছাড়া জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এখন নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ করা হচ্ছে তাকে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।