মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
বাংলাদেশ

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে তার মরদেহ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড় থেকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। নিহত মিম পজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড়ে পাওয়া যায় শিশুটির মরদেহ।

তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।