মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
বাংলাদেশ

সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে দুটি হায়েস গাড়িসহ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে তাদের আটক করে মোগলাবাজার থানা পুলিশ।

পুলিশ জানায়, চারটি হায়েস গাড়িতে করে মিছিলের উদ্দেশ্যে মোগলাবাজারে এসে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ৩০ নেতাকর্মীসহ দুটি হায়েস গাড়ি আটক করে পুলিশ। অন্য দুটি গাড়ি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে চলে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এশরাদুল হক ভূঁইয়া বলেন, এদিন সকালে চারটি হায়েস গাড়ি ও তিনটি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হন। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে দুটি গাড়িতে থাকা ৩০ জনকে আটক করে।

তিনি বলেন, আটকদের বেশিরভাগই নগরের উপশহর এলাকার। তারা ওই স্থানে এসে মিছিল করে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। মামলায় আটক ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।