মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
খেলা

ইতালিকে হারিয়ে নেশনস লিগে দারুণ শুরু বেলজিয়ামের

ইতালিকে হারিয়ে নেশনস লিগে দারুণ শুরু বেলজিয়ামের

টানা তৃতীয় বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইতালি। সেই হতাশা ভুলার জন্য একটু আনন্দ উল্লাসে মাতবে ৪ বারের বিশ্বকাপ জয়ীরা, সেই মঞ্চও পায় না তারা। উল্টো দুঃখই সঙ্গী হচ্ছে তাদের।

ইতালিকে সর্বশেষ হতাশা ‘উপহার’ দিয়েছে বেলজিয়াম। সেটিও আবার তাদের ঘরের মাটিতে। নিজেদের মাঠে নেশনস লিগের অভিযান শুরু করতে নেমে প্রতিপক্ষের কাছে ২-০ ব্যবধানে হেরেছে ইতালি।

বেলজিয়ামের হয়ে গোল দুটি করেছেন মিকা গোডটস ও ডোডি লুকেবাকিও।

তাতে প্রত্যাবর্তনটা দুঃস্বপ্নের হলো ইতালির কোচ রবার্তো মানচিনির। ২০২১ ইউরো জেতানো কোচ ২০২৩ সালে ইতালির ডাগআউট ছেড়েছিলেন। ৩ বছর পর পুরনো ডেরায় ফিরে নিজেকে পরাজিত দলে দেখলেন।

মানচিনির বিপরীত দৃশ্য মার্ক ফন বোমেলের। বেলজিয়ামের হয়ে তার অধ্যায় শুরু হলো জয়ে। সঙ্গে নেশনস লিগে বেলজিয়ামের দারুণ শুরু। নেদারল্যান্ডস কিংবদন্তির অভিষেকে জয় পাওয়া ম্যাচে প্রথম গোলকি করেন গোডটস। ম্যাচের ২০ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে কয়েকজনকে পায়ের জাদুতে বোকা বানিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করেন বেলজিয়ামের পিএসজি ফরোয়ার্ড।

বিরতির পর ইতালির জালে শেষ পেরেকটি মারেন লুকেবাকিও। ম্যাচের ৬৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্যবধান ২-০ করেন তিনি। ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইতালি। তবে মন্দ কপাল তাদের। শেষ দিকে জর্জিও স্কালভিনির শট ক্রসবারে লেগে ফিরে আসে। তার আগে দাভিদে ফ্রাত্তেসি ও রিকার্দো কালাফিওরিরা অল্পের জন্য জালের দেখা পাননি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।