ইন্টিারভিউতে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।
পোস্টে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও জানায়, মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।



