মূল কন্টেন্টে যান
শনিবার, ১৩ জুন ২০২৬ · নিউইয়র্ক
খেলা

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

মরক্কোর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের।

সম্ভাব্য ৪-৪-২ ছকে গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে। চোটের কারণে ওয়েসলি না থাকায় রাইট-ব্যাক পজিশনে ইবানেজের খেলার সম্ভাবনা বেশি।

মধ্যমাঠে ব্রাজিলের ভরসা হতে পারেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস ও কাসেমিরো।

অভিজ্ঞতা ও সৃজনশীলতার মিশেলে এই চার ফুটবলারের ওপরই ম্যাচের নিয়ন্ত্রণ নির্ভর করতে পারে।
আক্রমণভাগে ভিনিসিয়ুসের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে রাফিনিয়া ও ইগর থিয়াগোকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৪-২): আলিসন বেকাার (গোলরক্ষক) রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো, রাফিনিয়া; ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।